ঢাবির পোস্টগ্রাজুয়েট মেডিসিন অনুষদের নতুন ডিন অধ্যাপক সামি আল হাসান

৩১ মার্চ ২০২৬, ০৪:২৯ PM
অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসান

অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসান © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ঢাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘মহোদয়, আদিষ্ট হয়ে জানাচ্ছি যে, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম আকনের ৯০ দিন কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭০-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ৩১ মার্চ ২০২৬ তারিখ হতে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য উপাচার্য আপনাকে অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করেছেন।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদ অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলোর মাধ্যমে পিজিটি, ডিপ্লোমা, এমডি, এমএস, এবং পিএইচডি সহ বিভিন্ন উচ্চতর চিকিৎসা শিক্ষা প্রদান করে। এটি মূলত চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং বিশেষায়িত চিকিৎসা শিক্ষার (যেমন— অর্থোপেডিকস, পাবলিক হেলথ) সুযোগ সৃষ্টি করে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬