রাবি শিবিরের প্রচার সম্পাদক হিসেবে সমন্বয়ক মেহেদী সজীবের আত্মপ্রকাশ

০২ মার্চ ২০২৬, ০৫:৪৮ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৫:৫৭ PM
সমন্বয়ক মেহেদী সজীব।

সমন্বয়ক মেহেদী সজীব। © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব।

রবিবার (১ মার্চ) রাতে নতুন সেটআপে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার নিন্দা জানানোর মাধ্যমে সামনে আসেন তিনি।

মেহেদী সজীব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন নামক একটি অরাজনৈতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখায় পেয়েছিলেন জুলাই হিরো অ্যাওয়ার্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাসে বেশ পরিচিত মুখ ছিলেন মেহেদী সজীব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখ সারির নেতা ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রেখেছিলেন বড় ভূমিকা। তবে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে রাকসুর ভিপি পদে নির্বাচন করলেও কোনো প্রচারণায় নামেননি তিনি। ফলে মাত্র ৩২৩টা ভোট পেয়েছিলেন এই হ্যাভিওয়েট প্রার্থী। কোনো এক অজানা কারণে রাকসুর নির্বাচনের এক-দেড় মাস আগে থেকে সম্পূর্ণ মাঠের বাইরে চলে যান তিনি। তবে গেল দেড়-দুই মাস থেকে আবারও সক্রিয় হতে দেখা যায় তাকে। 

জানতে চাইলে মেহেদী সজীব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি অনেক আগে থেকেই ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক রাজনীতির সাথে যুক্ত ছিলাম। প্রতিকূল পরিস্থিতির কারণে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা সম্ভব ছিল না। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় আমি প্রকাশ্যে শিবিরের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার ইচ্ছে পোষণ করেছি।

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9