লিডিং ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ রিপোর্ট রাইটিং-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৬ PM
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন © সংগৃহীত

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ইন্টার্নশিপ রিপোর্ট রাইটিং-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালায় বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের কার্যকর ইন্টার্নশিপ ও মানসম্মত রিপোর্ট লেখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ অভিজ্ঞতাকে সঠিকভাবে নথিভুক্ত ও উপস্থাপনের জন্য মানসম্মত ইন্টার্ন রিপোর্ট রাইটিং অত্যন্ত জরুরি। একটি ভালো ইন্টার্ন রিপোর্ট শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতা, বিশ্লেষণ দক্ষতা ও পেশাগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষায় এই রিপোর্ট শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, রিপোর্ট লেখার ক্ষেত্রে ভাষার শুদ্ধতা, তথ্যের নির্ভুলতা, গবেষণাভিত্তিক বিশ্লেষণ ও নৈতিকতা বজায় রাখা আবশ্যক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের দায়িত্ব শিক্ষার্থীদের এই বিষয়ে যথাযথ দিকনির্দেশনা প্রদান করা। ইন্টার্নশিপ রিপোর্ট রাইটিং-সংক্রান্ত প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীরা আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামুখী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন তিনি। অন‍্যান‍্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগে ভালো সুযোগ সুবিধা এবং দক্ষ শিক্ষক রয়েছেন উল্লেখ করে তিনি শিক্ষার্থীদেরকে বিবিএ শেষে এখান থেকেই এমবিএ সম্পন্ন করার পরামর্শ প্রদান করেন।

ব‍্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া ইন্টার্নশিপ এবং রিপোর্ট রাইটিং বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিল লিডিং ইউনিভার্সিটির বিজনেস ক্লাব। ব‍্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফকরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও বিবিএ প্রোগ্রামের ৬১তম এবং ৬২তম ব‍্যচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9