মিটফোর্ডে ১২০০ ছাত্রছাত্রী নিয়ে শিবিরের ‘মাদুর পেতে ইফতার’

০২ মার্চ ২০২৬, ০৪:৩১ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ PM
মিটফোর্ডে ১২০০ ছাত্রছাত্রী নিয়ে শিবিরের ‘মাদুর পেতে ইফতার’

মিটফোর্ডে ১২০০ ছাত্রছাত্রী নিয়ে শিবিরের ‘মাদুর পেতে ইফতার’ © সংগৃহীত

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (এসএসএমসি) মাদুর পেতে ইফতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল রবিবার (১ মার্চ) এসএসএমসির নতুন একাডেমিক ভবন প্রাঙ্গণে মেডিকেল জোন শাখার উদ্যোগে এই ইফতার আয়োজিত হয়। এতে অন্তত ১২০০ ছাত্রছাত্রী অংশ নেন।

আয়োজকরা জানিয়েছেন, ইফতার আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও অংশগ্রহণ করেন। ছাত্রীদের জন্য কলেজ ক্যাফেটেরিয়ার সামনে পৃথক ‘ফিমেল বুথ’-এর ব্যবস্থা রাখা হয়। আসরের নামাজের পর থেকে বুথ থেকে ইফতার সামগ্রী সংগ্রহের সুযোগ ছিল। এ ছাড়া ছাত্ররা নতুন ভবনের প্রাঙ্গণে মাদুর পেতে ইফতারে অংশ নেন। সর্বমোট ১২০০ শিক্ষার্থীর জন্য এ আয়োজন করা হয়।

95214a7f-550d-4e7a-81df-77e472856a56
ইফতার অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে আলোকসজ্জা করে ছাত্রশিবির

মেডিকেল জোন ছাত্রশিবিরের সভাপতি ডা. যায়েদ আহমাদ তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী আয়োজনগুলোতেও অংশগ্রহণের আহ্বান জানান।

46e965b7-f2e7-4cf4-b5eb-f6e2cdec9934

ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক বলেন, আওয়ামীলীগ ক্যাম্পাসগুলোতে মুসলিমদের আয়োজন মোটাদাগে নিষিদ্ধ করে রেখেছিল। ৫ আগস্টের পর এ প্রথার পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতেও ক্যাম্পাসে সবাই ভাই ভাই হয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, ইনশাআল্লাহ।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9