প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ

০২ মার্চ ২০২৬, ০২:১০ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রকাশিত তালিকা অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে লগইন করে নিজেদের ফলাফল দেখতে পারবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি-বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions⁠ এ লগইন করে নিজেদের ফলাফল দেখতে পারবেন। ফলাফল দেখতে প্রার্থীদের নির্ধারিত Applicant Login অপশনে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ঘোষিত সময়সূচি অনুযায়ী অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও সময়সূচি উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

সংশ্লিষ্ট সব ভর্তিচ্ছুকে দ্রুত ফলাফল যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬