৪ দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অবস্থান

০২ মার্চ ২০২৬, ০১:৪৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ডিগ্রি তৃতীয় বর্ষ-২০২৩ শিক্ষার্থীদের অবস্থান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ডিগ্রি তৃতীয় বর্ষ-২০২৩ শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি

সেশনজট নিরসন ও ফলাফল পুনর্মূল্যায়নসহ চার দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ-২০২৩ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় ছয় বছরেও স্নাতক (ডিগ্রি) সম্পন্ন করতে পারেননি। সেশনজট, পরীক্ষা গ্রহণে বিলম্ব, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, দেশের রাজনৈতিক অস্থিরতা, জুলাইয়ের গণ-আন্দোলন এবং করোনা মহামারিসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের শিক্ষাজীবন অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়েছে। এতে তারা মানসিক ও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ডিগ্রি তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়ন-সংক্রান্ত পরীক্ষার ফলাফলে অনেক নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী সামান্য নম্বরের ব্যবধানে অকৃতকার্য হয়েছেন। ফলে দীর্ঘদিনের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের অভিযোগ, ফলাফল মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায়সংগততা নিশ্চিত হয়নি।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো পরীক্ষার উত্তরপত্র দেখার সুযোগ প্রদান, ফলাফল পুনর্মূল্যায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেস মার্ক দিয়ে পাস নিশ্চিত করা এবং এক বিষয়ে আটকে থাকা শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় উত্তীর্ণ ঘোষণা। পাশাপাশি দ্রুত চূড়ান্ত ফল প্রকাশ করে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ নিশ্চিত করারও দাবি জানান তারা।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের বক্তব্য শোনা হয়েছে এবং তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের যুক্তিগুলো আমরা শুনেছি। বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হচ্ছে।’

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, প্রশাসন মানবিক ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে তাদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে। দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

ট্যাগ: গাজীপুর
তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081