প্রেমঘটিত বিরোধের জেরে বেরোবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

০২ মার্চ ২০২৬, ০১:৫১ AM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০১:৫৩ AM
অপহরণ হওয়া গোলাম রহমান শাওন

অপহরণ হওয়া গোলাম রহমান শাওন © টিডিসি সম্পাদিত

প্রেমঘটিত বিরোধের জেরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী গোলাম রহমান শাওনকে (সাবেক সমন্বয়ক) তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।  রবিবার (১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবু সাঈদ চত্বর এলাকা থেকে স্থানীয় কয়েকজন তাকে জোরপূর্বক নিয়ে যান বলে জানিয়েছেন প্রধান ফটকের সামনে অবস্থানরত শিক্ষার্থী ও সমন্বয়করা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফেসবুকে প্রেমঘটিত একটি বিষয় নিয়ে সমঝোতার কথা বলে শাওনকে রংপুরের লালবাগ এলাকায় ডেকে নেন সংশ্লিষ্ট এক শিক্ষার্থীর অভিভাবকরা। শাওন তাদের কাছে দুঃখ প্রকাশ করলেও লালবাগে যেতে অনীহা জানান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয় এবং পরে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পরপরই শিক্ষক ও শিক্ষার্থীরা বিষয়টি রংপুরের মাহিগঞ্জ থানাকে অবগত করেন। তবে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সোহাগ আলী বলেন, আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্ধার হওয়ার পর পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে।

ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। শিক্ষার্থীরা দ্রুত শাওনের নিরাপদ উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9