ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের আবেদন শুরু আজ

০২ মার্চ ২০২৬, ১১:৫১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন আজ ২ মার্চ শুরু হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ২ থেকে ১২ মার্চ  পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুনঃমূল্যায়নের আবেদন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Services মেন্যুতে থাকা Re-Evaluation অপশন থেকে অথবা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদন ফরম পূরণ শেষে Pay Slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে হবে।

এ ছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা—নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন American Express, Visa, DBBL, Nexus, MasterCard এবং সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফারের মাধ্যমেও আবেদন ফি পরিশোধ করা যাবে। ফি জমাদানের সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, Pay Slip ডাউনলোড কিংবা ফি জমা দেওয়া যাবে না। ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে এবং পরবর্তী সময়ে কোনো জটিলতা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে জানানো হয়েছে।

আবেদনের সময় পত্রকোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ভুল কোডে আবেদন করলে তা পরবর্তী সময়ে কোনোভাবেই সংশোধন করা যাবে না।

প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়ন ফি প্রতিপত্র এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মিরাজ শেখের পরিবারকে সামনে বসিয়ে গুমের ঘটনা অস্বীকার করলেন …
  • ৩০ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃর্নির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬