মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

১৩ মার্চ ২০২৬, ১১:৫৮ PM
ইনসেটে নিহত তরু মিয়া

ইনসেটে নিহত তরু মিয়া © সংগৃহীত ও সম্পাদিত

ঝিনাইদহে মহিলা জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপি নেতা তরু মিয়া মারা গেছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জেলা সদরের গান্না ইউনিয়নের মাধবপুরে সংঘর্ষের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত তরু মিয়া গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত মুনসুর আলী মুন্সি ছেলে। ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার শেক বিল্লাল হোসেন জানিয়েছেন, ওই এলাকায় পুনরায় সংর্ঘষ এড়াতে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে শুক্রবার মহিলা জামায়াতের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিল সফল করার জন্য বেলা ১১টার দিকে জামায়াতের গান্না বাজার শাখার আমির তৈয়বুর রহমানের বাড়িতে নারী কর্মীদের বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপির লোকজন সেখানে উপস্থিত হয়ে ইফতার মাহফিল করতে বাধা দেন।

তারা জানান, তখন জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়েন। তর্কের একপর্যায়ে স্থানীয় বিএনপির লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে জামায়াত কর্মীরা। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তরু মিয়াকে মুর্মূষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে তরু মিয়া সন্ধ্যা সাড়ে ৭টায় মারা গেলেও বিকাল ৪টার দিকেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে জামায়াত সর্মথকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। এতে অন্তত ৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আহত হন আরও একজন।‘

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9