রমজানে মা-বোনদের ওপর হামলা কাপুরুষোচিত: মহিলা জামায়াত

১৪ মার্চ ২০২৬, ০৭:১৪ AM
মহিলা জামায়াতের লোগো

মহিলা জামায়াতের লোগো © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। 

রাজনৈতিক সন্ত্রাসীদের বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মগ্ন, তখন ইফতারের আগমুহূর্তে আমাদের মা-বোনদের ওপর এই নৃশংস হামলা প্রমাণ করে যে, হামলাকারীদের মনে আল্লাহর ভয় ও ন্যূনতম মানবিক বোধ নেই। বিএনপি নামধারী সন্ত্রাসীদের এই হামলায় আমাদের একাধিক মা-বোন ও ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে নারীর অধিকার ও নিরাপত্তা আজ চরম সংকটে। একদিকে সরকার নারীর ক্ষমতায়নের গালভরা বুলি আউড়াচ্ছে এবং নারীর ক্ষমতায়নের দোহাই দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছে, অন্যদিকে রাজপথে ও ঘরে নারীদের ওপর চলছে পৈশাচিক হামলা ও নির্যাতন। কার্ড দিয়ে ক্ষুধা মেটানোর লোক দেখানো প্রচেষ্টার আড়ালে নারীদের সম্মান ও জীবনকে আজ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে।’

বিবৃতিতে সেক্রেটারি অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একইসাথে তিনি সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কর্মীদের এই লাগামহীন সন্ত্রাসী কার্যক্রম থেকে নির্বৃত্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। মনে রাখবেন, মা-বোনদের রক্ত ও চোখের পানি বৃথা যাবে না। জনগণের অধিকার আদায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ও কার্যক্রম কোনো অপশক্তির ভয়ে দমে যাবে না, ইনশাআল্লাহ।

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9