ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে বার্মিংহামে নেওয়া হতে পারে

১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ AM
শরীফ ওসমান হাদি

শরীফ ওসমান হাদি © সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বার্মিংহামে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আন্তর্জাতিক মুখপাত্র ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানিয়ে পোস্ট করেন।

ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদের দেওয়া পোস্টটি দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘সবার ভালোবাসা ও উদ্বেগের কারণেই আপনাদের সামনে এই ছোট আপডেটটা দেওয়া জরুরি মনে হলো।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতাল—দুই পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে। কুইন এলিজাবেথ হাসপাতালের Trauma নিউরোসার্জারির কনসালট্যান্ট নিউরোসার্জন হাদিকে সিঙ্গাপুর থেকে বার্মিংহামে নেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন।

তবে এখনো কিছু গুরুত্বপূর্ণ ধাপ বাকি—

১. সরকারিভাবে অনুমোদন ও ভিসা সংক্রান্ত বিষয়। 
২. চিকিৎসা ও স্থানান্তরের অর্থায়ন। 
৩. নিরাপত্তা ও পুরো লজিস্টিক ব্যবস্থাপনা। 
৪. ⁠ফ্লাইট ঝুঁকি মূল্যায়ন । 

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে—এটা আমাদের জন্য বড় স্বস্তির খবর।

হাদিকে বিমানে নেওয়া কতটা নিরাপদ হবে—এই বিষয়টি চিকিৎসকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কনসালট্যান্ট পর্যায়ে খুব সতর্কতার সঙ্গে ঝুঁকি মূল্যায়ন করা হচ্ছে। একটুও তাড়াহুড়ো নয়, কারণ প্রতিটা সিদ্ধান্তই হাদির জীবনের সঙ্গে জড়িত।

এই কঠিন সময়ে আপনাদের দোয়া, ভালোবাসা আর সহমর্মিতাই হাদির সবচেয়ে বড় শক্তি। সবাই হাদির জন্য মন থেকে দোয়া করবেন—আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের ও আপনাদের মাঝে ফিরিয়ে দেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950