ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়

১৪ মার্চ ২০২৬, ০২:১৮ AM
একটি প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্যরত আসিফ আসমাত নিবিড়

একটি প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্যরত আসিফ আসমাত নিবিড় © সংগৃহীত

বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২১তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আসিফ আসমাত নিবিড় মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

আসিফ আসমাত নিবিড়ের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। তিনি চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া ‍জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি কলেজে অধ্যয়নের পর প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে বুয়েটে ভর্তি হয়েছিলেন। তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। করতেন অনুবাদও।

বুয়েটের একাধিক সূত্র জানিয়েছে, নিবিড় দীর্ঘদিন ধরে Metastatic Adenocarcinoma নামক জটিল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত কয়েক মাস ধরে তার চিকিৎসার জন্য অসংখ্য মানুষ এগিয়ে এসেছিলেন। দেশ-বিদেশের অনেকেই দোয়া ও আর্থিক সহায়তার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু সকল প্রচেষ্টার পরেও সম্ভাব্য এক প্রকৌশলীকে হারাল দেশ।

প্রতিষ্ঠানটির ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা এক শোকবার্তায় বলেন, দীর্ঘদিন ক্যান্সারের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ধৈর্য ও সংগ্রামের পর তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের পথে পাড়ি জমিয়েছেন। নিঃসন্দেহে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আল্লাহর কাছেই আমাদের প্রত্যাবর্তন।

তারা বলেন, বুয়েট ব্যাচ ২৪-এর পক্ষ থেকে তাঁর ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আমরা মহান আল্লাহ তা‘আলার দরবারে দোয়া করি- আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে দেন, তাঁর কষ্টগুলোকে গুনাহের কাফফারা হিসেবে কবুল করেন, কবরকে প্রশস্ত ও নূরানী করে দেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ তাঁর পরিবার ও প্রিয়জনদের এই শোক ধৈর্যের সাথে বহন করার তাওফিক দান করুন। সকলের কাছে মরহুমের জন্য আন্তরিক দোয়ার আবেদন রইল।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬