জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

১১ মার্চ ২০২৬, ০২:৫৮ PM
জামালপুর জেলা ও দায়রা জজ আদালত

জামালপুর জেলা ও দায়রা জজ আদালত © সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। এ ছাড়া একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ফারুক হোসেন (২৮), মো. মনসুর আলী (২৫) ও মো. ফেরদৌস হোসেন (২০)। তাদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায়। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুলাই ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী ব্যবসায়িক কাজে রশিদপুর চৌরাস্তা এলাকার একটি বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায় পৌঁছালে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা তাদের গতিরোধ করেন। এ সময়ে তারা গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে ওই নারীকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। পরে থানায় মামলা হয়। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ভুক্তভোগী নারীসহ চারজনের সাক্ষ্য গ্রহণ করে তিনজনের মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফজলুল হক বলেন, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তিনজনকে যাবজ্জীবন ও একই সঙ্গে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬