বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ১৩ জন নিহত

১২ মার্চ ২০২৬, ০৮:০৭ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৮:১৭ PM
রামপালে বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

রামপালে বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। © সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোংলার দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।

নিহতরা সবাই মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেওলা বুনিয়া এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা আ. রাজ্জাক, তার স্ত্রী, ছেলে সাব্বির ও আব্দুল্লাহ, আল আমিন, মিজানুর, পুতুল, ঐশী, মিশার উর আলমসহ রাজ্জাকের তিন নাতি।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬