ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

১৪ মার্চ ২০২৬, ০৯:০৫ AM
৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত © সংগৃহীত

যুদ্ধ শুরুর পর গত ১৪ দিনে ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন বিমান বাহিনীর ৫টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত ৫টি বিমানই সৌদির মার্কিন বিমানঘাঁটি প্রিন্স সুলতান এয়ার বেইসের এবং সবগুলোই রি-ফুয়েলিং বিমান। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বিমানগুলো বিধ্বস্ত হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি। বিমানগুলো মেরামত করে পুনরায় ব্যবহার করা সম্ভব। বিধ্বস্ত হওয়ার সময় কেউ নিহত বা আহত হয়নি।

এর আগে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি-১৩৫ রি-ফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়। বিমানে ছয়জন ক্রু ছিলেন; তাদের মধ্যে চারজন নিহত হয়েছেন, বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।

রিফুয়েলিং বিমানগুলো আকাশে উড়ন্ত অবস্থায় অন্যান্য যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ১৯৫০-এর দশক থেকে নিয়মিত এই ধরনের উড়োজাহাজ ব্যবহার করছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ অনুষ্ঠিত হয়। কোনো সমঝোতা চুক্তি ছাড়াই ২৭ ফেব্রুয়ারি শেষ হয় সংলাপ। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।

পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। [সূত্র: রয়টার্স]

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মর্টার তৈরির প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে ‘টিম চুয়েট সি’
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ আটক ৩
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9