বাংলাদেশ থেকে টাকা যাওয়া বন্ধ হলে ভারতীয়রা না খেয়ে মরবে : মুসাদ্দিক

১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ PM
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে’ বক্তব্য দিচ্ছেন জুলাই ঐক্যের আহ্বায়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে’ বক্তব্য দিচ্ছেন জুলাই ঐক্যের আহ্বায়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ © টিডিসি ফটো

ভারতের বাজেটের হিংসভাগ বাংলাদেশ থেকে যায় বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় হোসেন মার্কেটের সামনে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে’ এ মন্তব্য করেন তিনি।

এর আগে বিকেল ৩টার দিকে রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি’ শুরু করে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য।  

এতে জুলাই ঐক্যের সংগঠকসহ দেশপ্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন। 

মুসাদ্দিক বলেন, ‘ভারত প্রতিবছর আমাদের দেশ থেকে তাদের বাজেটের ৪০ ভাগের এক ভাগ নিয়ে যায়। আমরা যদি তাদের অর্থ নেয়া আটকে দেয় তাহলে তারা না খেয়ে মরবে।’

জানা গেছে, জুলাই ঐক্যের ডাকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ মিছিলটি নিয়ে বিক্ষুব্ধরা ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার পর পুলিশি বাধার  মুখে পড়ে সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা সাধারণ জনতাকে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সামনে বসে পড়ে এবং সমাবেশ শুরু করে।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে রামপুরা থেকে ভারতীয় দূতাবাস পর্যন্ত পুলিশ কঠোর নিরাপত্তা বলই তৈরি করেছে। বাড্ডা গুলশান লিঙ্ক রোড ব্যারিকেড দিয়ে পুলিশ বন্ধ করে দিলেও তা অতিক্রম করা হয় এবং নতুন বাজার ও এর আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬