ভূমিকম্পে আহতদের দেখতে হাসপাতালে এনডিএফ নেতারা

২২ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ PM
নিটোর পরিদর্শনে এনডিএফ নেতারা

নিটোর পরিদর্শনে এনডিএফ নেতারা © সংগৃহীত ও সম্পাদিত

শুক্রবারের ভূমিকম্পে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসারতদের পরিদর্শন করেছেন জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতারা। শনিবার (২২ নভেম্বর) সকালে এই পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে এনডিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, দপ্তর সম্পাদক ডা. জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. খয়বর আলী, সংগঠনের নিটোর শাখার সভাপতি ডা. জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক ডা. সাহিদুর রহমান খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। একই সাথে আরও কয়েকশ আহত হন।

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬