শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্ত্রণ

১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ PM
ডুয়েট

ডুয়েট © সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পরিবার থেকে দূরে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ গ্রহণ করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও তিনি নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যেসব শিক্ষার্থী যান্ত্রিক ব্যস্ততা বা বিশেষ কারণে ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেনি, তাদের মাঝে পারিবারিক অনুভূতি তৈরি করতেই এ আয়োজন। আয়োজকরা জানান, ঈদের প্রকৃত আনন্দ একসাথে ভাগ করে নেওয়ার মধ্যেই নিহিত, আর এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসেই ঘরের স্বাদ পাবে।

অনুষ্ঠানটি ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ হলের দক্ষিণ ডাইনিংয়ে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে এতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬