চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ শুক্রবার

১৯ মার্চ ২০২৬, ০৭:৩০ PM
মির্জাখীল দরবার শরীফ

মির্জাখীল দরবার শরীফ © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আগামীকাল (২০ মার্চ) শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। এ উপলক্ষে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলার শতাধিক গ্রামে ঈদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। তিনি পূর্বসূরি হজরত শাহ জাহাঙ্গীর শেখুল আরেফীন (কঃ), ফখরুল আরেফীন (কঃ), শামসুল আরেফীন (কঃ) ও তাজুল আরেফীন (কঃ)-এর ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলার পাশাপাশি ফেনী, কুমিল্লা, ঢাকা, সিলেট, বরিশাল ও দেশের অন্যান্য অঞ্চলের বহু গ্রামে একই দিনে ঈদ উদযাপন করা হবে। পার্বত্য জেলা বান্দরবান এবং কক্সবাজারের বিভিন্ন এলাকাতেও দরবারের অনুসারীরা ঈদ পালন করবেন।

দরবারের মোহাম্মদ মছউদুর রহমান জানান, হানাফী মাযহাবের অনুসারী হিসেবে তারা নিকটবর্তী সময়ের ব্যবধান ও পূর্ববর্তী দেশসমূহে চন্দ্রদর্শনের তথ্য বিবেচনা করেন। এছাড়া বৈজ্ঞানিকভাবে দ্রাঘিমাংশ ও অক্ষাংশ অনুযায়ী চাঁদের অবস্থান এবং মক্কা-মদীনাসহ আরব বিশ্বে চাঁদ দেখার সংবাদ বিশ্লেষণ করে আগামীকাল ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬