শোকবার্তায় ডাকসু

আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন খালেদা জিয়া



৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © টিডিসি সম্পাদিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডাকসুর এক শোকবার্তায় তাঁকে আপসহীন সংগ্রামের প্রতীক উল্লেখ করে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশের এক অন্ধকার সময়ে বেগম খালেদা জিয়া দৃঢ় প্রতিজ্ঞায় উঠে দাঁড়িয়েছিলেন। স্বৈরাচারের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসাকে মোকাবিলা করে তিনি হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মুখ, জনপ্রত্যাশার কেন্দ্রবিন্দু।

শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের আলেম-ওলামা সহ আধিপত্যবাদ বিরোধী শক্তির প্রতি যখন অপবাদ, ষড়যন্ত্র ও বিভাজনকে হাতিয়ার করে দেশপ্রেমিক শক্তিসমূহকে ধ্বংসের চেষ্টা চালিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ, তখন বেগম খালেদা জিয়া ছিলেন সত্য, ন্যায় ও সার্বভৌমত্বের পক্ষে অবিচল। তিনি কখনো বিদেশি তোষামোদ বা চাপের কাছে নতি স্বীকার করেননি; বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন।

‘‘স্বৈরতন্ত্র, ভিনদেশি আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে হওয়া গণআন্দোলন এদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ২০১৩ সালে শাহবাগের ইসলামবিদ্বেষী উন্মাদনা তিনি প্রত্যাখ্যান করেছিলেন, বিপরীতে শাপলা চত্বরে শান্তিপূর্ণ জনতার পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কারাবন্দি আলেম ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে তাঁর আপসহীন অবস্থান ছিল বিরল সাহসের দৃষ্টান্ত।’’

শোকবার্তায় বলা হয়, জুলাই বিপ্লবে জাতীয় মুক্তির পূর্বে রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার হয়ে তাঁকে বাড়িছাড়া হতে হয়। পরবর্তীতে দীর্ঘদিন কারাবাস ও চিকিৎসাবঞ্চনা, সবকিছুই তিনি সহ্য করেছেন অটল বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে। তাঁর জীবন ছিল সংগ্রাম, তাঁর পথচলা ছিল প্রতিরোধ, আর তাঁর মৃত্যু বাংলাদেশের জনগণের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করবে।

‘‘বাংলাদেশে রাজনৈতিক সহাবস্থান, নাগরিক অধিকার ও জাতীয় সার্বভৌমত্বের সংগ্রামে তাঁর অবদান যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে।’’

শোকবার্তায় আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। হে আল্লাহ, তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, এই জাতিকে কল্যাণের পথে পরিচালিত হওয়ার তাওফিক দান করুন, আমিন।

কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জনবল নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আইএইচটি থেকে বাদ পড়ল এম মনসুর আলীর নাম
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ১০, আবেদন এইচএসসি পাসেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9