হাসপাতাল থেকে এলাকার মানুষের জন্য খুশির সংবাদ দিলেন ডা. মাহমুদা মিতু

০৪ মার্চ ২০২৬, ০২:৫৮ PM
হাসপাতালে ভর্তি আছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু

হাসপাতালে ভর্তি আছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু © সংগৃহীত

শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি আছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু। গত ২৩ ফেব্রুয়ারি হঠাৎ গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি দেখা দেওয়ায় জরুরি অস্ত্রোপচার করতে হয় তাকে। দীর্ঘদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর এখন তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন তিনি। আজ বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানান।

পোস্টে মাহমুদা মিতু লেখেন, মৃত্যুর মুখে দাঁড়ালে আয়ু বেড়ে যায়। আলহামদুলিল্লাহ শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গতকাল ড্রেইন টিউব ক্যানুলা সব খোলার পরে নিজেকে মুক্ত মনে হচ্ছিল। টানা ৮ দিন অলমোস্ট মৃত্যুর সাথে লড়েছি। তবে নানা জটিলতায় শরীরের ওপরে ধকল গেছে। আমার হাতে ক্যানুলার আর জায়গা না থাকায় শেষে বাচ্চাদের ক্যানুলা দিয়ে হাত অলমোস্ট বেঁধে দেয়া হইছিল। 

পোস্টে তিনি তার নির্বাচনী এলাকার মানুষের জন্য খুশির সংবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, আমার জন্য এখন খুশির সংবাদ হলো কাঠালিয়া রাজাপুর উপজেলা মসজিদ মাদ্রাসার স্পেশাল বরাদ্দর জন্য আসিফ মাহমুদ বরাবর নভেম্বরে আবেদন করেছিলাম। সেটা ডিসেম্বরে পাশ হলেও ইলেকশনের জন্য দেয়া হয়নি। সেটা দেওয়া শুরু হয়েছে। 

তিনি আরও লেখেন, কিছুদিন পরে কাঠালিয়ার রাস্তাঘাটের জন্য ১১৩ কোটি টাকার বরাদ্দ হয়েছে, সেটার কাজও শুরু হবে। প্রতি মসজিদ মন্দির ২ লাখ করে পাবে তবে যত নাম দিয়েছিলাম সবগুলো আসেনি। যারা বরাদ্দ পাননি মন খারাপ না করার অনুরোধ রইল। আমি যতদিন আছি, আপনাদের জন্য চেষ্টা করবো ইন শা আল্লাহ। 

আরও পড়ুন: শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশ হচ্ছে

জনগণের এক পয়সা হক নষ্ট হতে দেবেন না জানিয়ে এনসিপির এই নেত্রী বলেন, ক্ষমতার লোভ কোনো কালেই ছিল না। কিন্তু আপনাদের ভালোবাসার লোভ, আপনাদের জন্য কাজ করার লোভ আমার আছে। কারণ আমি জানি, এই কাজই মানুষকে বাঁচিয়ে রাখে। যারা দুর্নীতি করে আপনাদের হক নষ্ট করবে, তারা টিকবে না।

এছাড়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ধন্যবাদ জানিয়ে ১১৩ কোটি টাকার কাজ নির্বাচনের আগে তার প্রচেষ্টায় পাস হয়েছে সে কাজটা যেন ঠিকভাবে হয়, এক পয়সা দুর্নীতি যেন এই কাজে না হয়, খেয়াল রাখার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9