যৌক্তিক সমালোচনা প্রচার না হওয়ায় গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ ডা. মাহমুদা মিতুর

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ PM
এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু © টিডিসি ফটো

যৌক্তিক সমালোচনা প্রচার না হওয়ায় গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু। এছাড়াও গণমাধ্যমকে সত্যের পথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

ওই পোস্টে তিনি লেখেন, রাজশাহী চিটাগং-এর পর আমি আরও কয়েকটি বক্তব্য দিয়েছিলাম। আমার যৌক্তিক সমালোচনাগুলো মিডিয়া প্রচারই করেনি। এমনকি গতকাল আসিফ মাহমুদও এই কথা বললো। তারেক রহমানকে নিয়ে কিছু বললে তারা প্রচার করছে না।

তিনি আরও বলেন, এমনকি চিটাগং এর যে বক্তব্য ভাইরাল হয়েছিলো সেটাও লোকাল মিডিয়া থেকেই হয়েছিলো। আল্লাহ সব কিছু দেখেন। সব কিছু মনে রাখা হবে। জুলাইয়ে আমরাই মিডিয়া হয়ে উঠেছিলাম। দেশের সংকটে আমরাই এক একজন এক একটা মিডিয়া হয়ে উঠবো ইন শা আল্লাহ।

গণমাধ্যমকে সত্যের পথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রিয় সৎ এবং নির্ভীক মিডিয়ার ভাইয়েরা সত্যের পথে থাকুন। আপনারা জাতির দর্পন। সত্যের পথ কঠিন কষ্টের ,ঝুঁকিপূর্ণ কিন্তু সত্য সুন্দর সত্যের সাথে আল্লাহ থাকেন। আল্লাহ আপনাদের সাথে থাকবেন।  

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬