ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ

১৬ জানুয়ারি ২০২৬, ০২:২৪ AM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:২৭ AM
নাহিদ ইসলাম এবং ডা. মাহমুদা মিতু

নাহিদ ইসলাম এবং ডা. মাহমুদা মিতু © সংগৃহীত

সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠির-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে করা এ পোস্টে ডা. মাহমুদা মিতুর প্রজ্ঞা ও নানা গুণের প্রশংসা করে শুভকামনা জানান তিনি।

তাছাড়াও, জাতীয় নাগরিক পার্টি মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য গর্বিত বলেও মন্তব্য করেন এ এনসিপি নেতা।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, মাহমুদা মিতু একজন চিকিৎসক এবং এ প্রজন্মের সাহসী রাজনীতিবিদ। রাজনীতি একদিনের জন্য নয়; এটি ধৈর্য, সাহস, আত্মত্যাগ ও প্রজ্ঞার দীর্ঘ লড়াই। যে রাজনীতি জনগণের জন্য, সেই রাজনীতিকে জনগণ আপন করে নেয়। মিতু আপা সেই রাজনীতির পথেই হাঁটছেন।

তিনি লেখেন, রাজনীতির দীর্ঘ ও কঠিন লড়াইয়ের জন্য তিনি সচেতনভাবেই মাঠে নেমেছেন। এই পথ সহজ নয়, কিন্তু সাহসী ও সৎ মানুষের জন্য এই পথই ইতিহাস গড়ে। জাতীয় নাগরিক পার্টি মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য গর্বিত। নিশ্চয়ই তিনি সফল হবেন। ইনকিলাব জিন্দাবাদ।

 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬