গুলির ঘটনা নাহিদ ইসলামের অফিসে নয় 

১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ PM
৩৮ নং ওয়ার্ডের অন্তর্গত স্বাধীনতা স্মরনী এলাকায় একটি ভবনে ঢুকে দূর্ত্তরা গুলি বর্ষণ করেছে

৩৮ নং ওয়ার্ডের অন্তর্গত স্বাধীনতা স্মরনী এলাকায় একটি ভবনে ঢুকে দূর্ত্তরা গুলি বর্ষণ করেছে © টিডিসি ফটো

রাজধানীর বাড্ডার ৩৮ নং ওয়ার্ডের অন্তর্গত স্বাধীনতা স্মরণী এলাকায় একটি ভবনে ঢুকে দুর্বৃত্তরা গুলি বর্ষণ করেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। 

আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের পর বিষয়টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলির ঘটনা ঘটেছে বলে ছড়িয়ে পর। তবে এনসিপি’র মিডিয়া সেল জানিয়েছে, এ ঘটনায় রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। এনসিপি কার্যালয়ের পাশের ভবনে এঘটনা ঘটে। 

এনসিপি’র নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটা এনসিপির কার্যালয়ে নয়। গতকাল বাড্ডায় ৩৮ নং ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে ঘটেছে। সেটা আমাদের নির্বাচনি অফিস বা নাহিদ ইসলামের অফিস না। ঘটনার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।

জানা গেছে, স্বাধীনতা স্মরণী এলাকায় ওই ভবনটিতে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির অফিস ছিলো। নভেম্বর মাসেই তারা ভবনটি ছেড়ে দেয়। গতকাল দুর্বৃত্তরা ভবনটিতে ঢুকে ভবনের মালিককে খোঁজ করে। পরে ভবনটিতে একাধিক গুলির শব্দ শোনা যায়। তবে কারা বা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। 

এবিষয়ে বাড্ডা থানার ডিউটি অফিসার হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটানাটা শুনেছি। তবে ঘটানাটা নাহিদ ইসলাম বা এনসিপির অফিসের নয়। থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। 

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬