জামায়াতসহ ১১ দলের জরুরি বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন

১৫ জানুয়ারি ২০২৬, ০১:১৪ PM
জামায়াতসহ কয়েকটি দলের জরুরি বৈঠক

জামায়াতসহ কয়েকটি দলের জরুরি বৈঠক © টিডিসি সম্পাদিত

দীর্ঘ নাটকীয়তার পর শেষমেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ বাকি ১০ দলের শীর্ষ নেতারা। আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা দফায় দফায় আলোচনার পরও সমাধান না হওয়ায় উদ্ভূত সংকট মোকাবিলায় এবং জোটের ভবিষ্যৎ নির্ধারণে এই জরুরি বৈঠকে বসেন তারা। 

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে শুরু হয়। 

বৈঠকে উপস্থিত আছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড.সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদের প্রমুখ।

বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘জোটের শরিকদের মধ্যে আসন বিন্যাস নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা এখনো মিটিংয়ে আছি, তাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনই জানানো যাচ্ছে না। বৈঠক শেষে বিস্তারিত ব্রিফ করা হবে।’

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদ্য ডেইলি দেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ ক্যাম্পাসকে বলেন, আজকের বৈঠকে আমাদের কোনো প্রতিনিধি নেই। তবে সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। জোটে থাকা না থাকার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে উপবৃত্তির টাকা কি বাড়বে, প্রশ্নে যা বললেন প্রতিমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9