এনসিপি নেত্রী ডা. মিতু হেনস্তার শিকার

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ PM
এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু

এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলম মিতু © সংগৃহীত

ঝালকাঠিতে অবরুদ্ধ ও মারধরের শিকার উপজেলা জামায়াতের এক নেতাকে উদ্ধার করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতু। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

এনসিপি নেত্রী জানিয়েছেন, জামায়াত নেতাকে অবরুদ্ধ ও মারধরের ঘটনা শুনে তাকে উদ্ধার করতে গেলে নাজেহাল হতে হয় তাকে। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই তিনি ফেসবুক লাইভে এসে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ‎‎ভুক্তভোগী আইউব আলি (৫৮) কাঠালিয়া সদর উপজেলা ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক। অভিযোগ পাওয়া যায়, তাকে অবরুদ্ধ করে ফোন ও পকেট তল্লাশি এবং মারধর করা হয়, তার কাছ থেকে টাকা নেওয়া হয়।

ডা. মাহমুদা আলম মিতু জানান, অবরুদ্ধ নেতার মেয়ে কান্নাজড়িত কণ্ঠে তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি বলেন, মেয়েটি কাঁদতে কাঁদতে বলছিল আব্বুকে মেরে ফেলবে, আপনি কোথায়?

মিতু বলেন, পরে আমি ঘটনাস্থলে যাই। বাইরে থেকে চিৎকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তাকে মারধর করা হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে।

‎এনসিপির এ নেত্রী অভিযোগ করেন, ওরা টাকা নিয়ে মারছিল এবং বলছিল তুই ভোটারদের টাকা দিচ্ছিস, বল। ভিডিও করবো। আমি সেখানে গেলে আমার সঙ্গে থাকা গার্ডদের গায়েও হাত তোলে।

কাঠালিয়া থানার ওসি আবু নাসের রায়হান গণমাধ্যমকে বলেন, এ ঘটনা আগেই সমাধান হয়ে গেছিলো। পরে ডা. মিতু পুনরায় গিয়ে ফেসবুক লাইভ দিয়েছেন। তবে আমরা কোন অভিযোগ পাইনি, পেলে ব্যাবস্থা নিবো।

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9