বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে ৬ নতুন মুখ, নেই বাবর

০৪ মার্চ ২০২৬, ০৫:২২ PM
বাবর আজম ও সালমান আলি আগা

বাবর আজম ও সালমান আলি আগা © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায়ঘণ্টা বেজেছে পাকিস্তানের। বিশ্বমঞ্চে ব্যর্থতার গল্প লেখার পর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন দ্য গ্রিন ম্যানরা। এরই মাঝে দলটির দরজায় কড়া নাড়ছে নতুন আরেকটি সিরিজ। 

চলতি মার্চেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এবার আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এই স্কোয়াডে মোট ৬ জন নতুন ক্রিকেটার ডাক পেয়েছেন। তবে অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজমের ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি। সদ্য বিপিএল মাতানো আরেক অলরাউন্ডার সাইম আইয়ুবও দলে নেই। এ ছাড়া ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফখর জামান।

এদিকে নতুন ৬ মুখ হলেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। এর মধ্যে পাকিস্তান শাহিনসের হয়ে সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সামাদ, সাদাকাত, মাসুদ ও শামিল খেলেছেন।

আগামী ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। এর আগে, ৮ মার্চ ঢাকায় পা রাখবে দ্য গ্রিন ম্যানরা। একদিন বিরতি দিয়ে ১০ মার্চ অনুশীলনের পর ১১, ১৩ ও ১৫ মার্চ গড়াবে ম্যাচগুলো। সিরিজের প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে।

১৫ সদস্যের পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আক্রম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬