বিশ্বকাপ থেকে বাবর আজমকে বাদ দেওয়ার দাবি সাবেক তারকাদের

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ PM
বাবর আজম

বাবর আজম © সংগৃহীত

নিশ্চিত পরাজয়ের মুখ থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। তবে শেষমেশ স্বস্তির জয় এলেও দলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে, বিশেষ করে সাবেক অধিনায়ক বাবর আজমের ব্যাটিং ঘিরেই প্রশ্ন জেগেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে ১৮ বলে মাত্র ১৫ রানের ইনিংস খেলেন বাবর, তার স্ট্রাইক রেট মাত্র ৮৩ দশমিক ৩৩। 

বাবরের এই ইনিংস ভালোভাবে নিতে পারেননি পাকিস্তানের সাবেক দুই তারকা ক্রিকেটার বাসিত আলি ও কামরান আকমল। প্রকাশ্যেই বাবরের ব্যাটিং মানসিকতা ও ম্যাচ পরিস্থিতি বুঝে খেলতে না পারার সমালোচনা করেন তারা। বাসিত আলির মতে, এভাবে দলের ওপর বাড়তি চাপ পড়ে। অন্যদিকে কামরান আরও একধাপ এগিয়ে পরের ম্যাচে বাবর আজমকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবিও তোলেন।

‘দ্য গেম প্ল্যান’ নামের এক ইউটিউব অনুষ্ঠানে বাসিত আলি বলেন, ‘আমার অনুভূতি বলছে বাবর পাকিস্তানের পরবর্তী ম্যাচে খেলবে না। আমি কোচ মাইক হেসনের মুখে যে ক্রোধ দেখেছি… আমার মনে হয় না পরের ম্যাচেও বাবরকে ৪ নম্বরে (ব্যাটিং) দেখা যাবে। যদি আপনি ওয়ানডে এবং টেস্টে বাবর আজমকে সুপারস্টার বলেন, আমি এখনও মেনে নেব। কিন্তু টি-টোয়েন্টিতে সে কীভাবে সুপারস্টার হয়? যে ব্যাটারকে তার নিয়মিত পজিশন থেকে নিচে নামিয়ে দেওয়া হয়, এমনকি ম্যানেজমেন্টও বলতে পারবে না যে সে চার নম্বরের ব্যাটার। বাবর কি এটা জানে না?’

স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের বাবরের চেয়ে এগিয়ে রেখে সাবেক এই ব্যাটার বলেন, ‘ক্লাব ক্রিকেটাররাও বলে দিতে পারবে– টি-টোয়েন্টিতে বাবরের চেয়ে শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফরা ভালো ক্রিকেটার! শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুবও এই ফরম্যাটে তার চেয়ে ভালো ব্যাটার। এমনকি সালমান আগাও দেখিয়েছে যে তিন নম্বরের জন্য সে তুলনামূলক উপযুক্ত। বিগ ব্যাশে বাবর আজমের সঙ্গে স্টিভেন স্মিথ যা করেছে, এরপরও মানুষের মাথা খোলেনি! শেষ বলে সিঙ্গেল রান নিয়ে বাবরকে আবার স্ট্রাইক দিতে চায়নি, কারণ তার খেলা (টি-টোয়েন্টির) উপযুক্ত নয়।’

একই সুর টেনে কামরান বলেন, ‘ম্যানেজমেন্ট জোর করে তাকে (বাবর) চার নম্বরে ফিট করতে চাচ্ছে। কেন আমরা নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গে এভাবে খেলছি? কারণ, আপনি কোনো পদ্ধতি তৈরি করেননি। আপনি ক্রিকেটারদের এভাবে খেলতে বাধ্য করছেন!’ 

এরপর বাসিত আলি জিজ্ঞেস করেন, ‘বাবর আজম কি আমাদের এমন কোনো ম্যাচ জেতাতে পেরেছে, যখন আমাদের ১০–এর বেশি গড়ে রান তুলতে হয়?’ ওই সময়ে আকমল জানতে চান, এখানে মূল দায় কার? জবাবে বাসিত বলেন, ‘বাবরের ভুল।’

পরে পাকিস্তানের একাদশে বাবরের বিকল্প ক্রিকেটার কে হতে পারেন, সেই আলোচনা তোলেন। একপর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক খাজা নাফে’র কথা উল্লেখ করেন। একই সুরে বাসিত বলেন, ‘আপনি বাবর এবং মোহাম্মদ রিজওয়ানকে যে পরিমাণ সুযোগ দিয়েছেন, আপনি অন্য কাউকে তেমন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিচ্ছেন না।’ 

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট শুধু বিল্ডিং বানানোর জন্য না
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপগ্রেড হলো প্রাথমিক শিক্ষকদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9