শেষ হচ্ছে বাবর আজমদের টি-টোয়েন্টি ক্যারিয়ার!

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ PM
বাবর আজম-সালমাল আলি আগা

বাবর আজম-সালমাল আলি আগা © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছুর আশাতেই ছিল পাকিস্তান। কিন্তু একের পর এক ব্যর্থতায় সেমিফাইনালে ওঠার সমীকরণই কঠিন হয়ে উঠে দ্য গ্রিন ম্যানদের। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সুপার এইটে সমীকরণে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে জয়ের পাশাপাশি নেট রানরেটের দিকেও লক্ষ্য রাখতে হবে তাদের।

এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির অসন্তোষের কারণে দ্য গ্রিন ম্যানদের ড্রেসিংরুমে গুমোট পরিবেশ বিরাজ করছে। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতায় সালমান আলী আগাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। এ ছাড়া কয়েকজন সিনিয়র খেলোয়াড়ও দ্য গ্রিন ম্যানদের জার্সিদের নিজেদের শেষ বৈশ্বিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন। 

এদিকে পিসিবির এক নির্ভরযোগ্য সূত্র বলছে, বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে ‘অসন্তুষ্ট’ বোর্ডপ্রধান। শনিবার ওই সূত্র বলেন, ‘নাকভি একদমই খুশি নন। কারণ, এবার নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও তার বোর্ডের ঘনিষ্ঠ সহযোগীরা আশ্বস্ত করেছিল বিশ্বকাপে দল এবার ভালো করবে।’

তিনি যোগ করেন, ইতোমধ্যে সালমানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়ার ব্যাপারে মনস্থির করেছেন নাকভি। এ ছাড়া নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কোচ মাইক হেসন ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

তার ভাষ্যমতে, ‘সালমান, বাবর আজম, উসমান খান ও আরও কয়েকজন সম্ভবত বিশ্বকাপের পর তাদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলবেন।’

সালমানের উত্তরসূরি হিসেবে শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খানকে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। হেসনের পরামর্শ অনুযায়ী, বিশ্বকাপের পর টি-টোয়েন্টি সেটআপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন নাকভি। 

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬