‘গজব লিল হক’ নামের অর্থ কী, কী বার্তা দিচ্ছে পাকিস্তান?

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ PM
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ও পতাকা

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ও পতাকা © টিডিসি সম্পাদিত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা কাবুল ও কান্দাহার থেকে বিস্ফোরণের শব্দ ও যুদ্ধবিমান চলাচলের খবর দিয়েছেন। তালেবান সরকারের দক্ষিণাঞ্চলীয় শক্ত ঘাঁটি কান্দাহারেও জেট বিমানের শব্দ শোনা গেছে।

সীমান্তে উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে এবং দাবি করেছে, তারা প্রতিপক্ষের হামলার পাল্টা জবাব দিয়েছে। পাকিস্তান জানায়, ‘অকারণ আফগান হামলার’ জবাবে তারা কাবুল ও কান্দাহারসহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। অপরদিকে, আফগান তালেবান জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর হামলার প্রতিক্রিয়ায় তারা ‘বৃহৎ পরিসরে’ অভিযান শুরু করেছে।

তালেবানের সামরিক মুখপাত্র মাওলাভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা (গ্রিনিচ সময় ১৫:৩০) থেকে ‘প্রতিশোধমূলক অভিযান’ শুরু হয়। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, অভিযানে বহু পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। 

পাকিস্তান কর্তৃপক্ষ এ দাবি অস্বীকার করেছে। পাকিস্তান জানায়, হামলায় ১৩৩ আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। অন্যদিকে, তালেবান দাবি করছে, ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে, ১৯টি পোস্ট দখল করা হয়েছে এবং নাঙ্গারহার প্রদেশে আট তালেবান যোদ্ধা নিহত, ১১ জন আহত এবং ১৩ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

‘গজব-লিল হক’ অর্থ কি
‘অপারেশন গজব লিল হক’ নামটি আরবি শব্দ থেকে এসেছে। গজব অর্থ ক্রোধ বা প্রতিশোধ, লিল মানে ‘জন্য’ এবং হক অর্থ সত্য, ন্যায় বা ন্যায্য অধিকার। আক্ষরিক অর্থ দাঁড়ায় ‘সত্য বা ন্যায়ের জন্য ক্রোধ বা প্রতিশোধ’। পাকিস্তান এই নাম দিয়ে বোঝাতে চায়, অভিযানটি ন্যায়ের পক্ষে বা সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9