সেমিফাইনালে উঠতে কত রান বা ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তানকে

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে জিততে জিততে হেরেছে নিউজিল্যান্ড। এতে ব্ল্যাক-ক্যাপসদের শেষ চারে উঠার সমীকরণও জটিল হয়ে গেছে। ফলে, পাকিস্তানের সেমিফাইনালে ওঠার স্বপ্নও জিইয়ে রয়েছে। এক্ষেত্রে সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রানরেটেও লক্ষ্য রাখতে হবে দ্য গ্রিন ম্যানদের। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় লড়বে দল দুটি। 

নিউজিল্যান্ডের ১৬০ রানের জবাবে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জিতেছে ইংলিশরা। এতে টানা ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন হয়েই সেমিতে খেলবে হ্যারি ব্রুকের দল। অন্যদিকে সমান ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে এবং বৃষ্টিতে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কিউইদের পয়েন্ট ৩। এ ছাড়া ১ পরাজয় ও একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পাকিস্তানের পয়েন্ট ১। সেক্ষেত্রে দ্য গ্রিন ম্যানরা আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে নেট রানরেটের ভিত্তিতে সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে। 

তবে স্বাগতিকদের সঙ্গে পাকিস্তান হারলে কোনো সমীকরণ ছাড়াই বাড়ির পথ ধরবে সালমান আগার দল। অন্যদিকে লঙ্কানরাও সান্ত্বনার ২ পয়েন্টে চলতি আসর থেকে বিদায় নেবে। সেক্ষেত্রে রানার্স-আপ হিসেবে সেমিতে পা রাখবে ব্ল্যাক-ক্যাপসরা। সবমিলিয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান দল।

হিসেবে বলছে, পাকিস্তান যদি আগে ব্যাটিং করে ম্যাচ জেতে তাহলে জয়ের ব্যবধান অন্তত ৬৪ রান হতে হবে। অন্যদিকে পাকিস্তান যদি লক্ষ্য তাড়ায় ম্যাচ জেতে তাহলে ১৩ দশমিক ১ ওভারের মধ্যেই ম্যাচ জিততে হবে তাদের। তবে ৬৪ রানের কম কিংবা ১৩ দশমিক ১ ওভারের বেশি মোকাবিলায় ম্যাচ জিততে বিদায়ঘণ্টা বাজবে দ্য গ্রিন ম্যানদের। সেক্ষেত্রে ম্যাচ জিতে ২ পয়েন্ট পেলেও নেট রানরেটে পিছিয়ে আসর থেকে বিদায় নেবে পাকিস্তান এবং সেমিতে উঠবে কিউইরা।

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9