ড্রেসিংরুমে বোতল ছোড়াছুড়ি, বিশ্বকাপের মাঝপথে পাকিস্তান ক্রিকেটে অন্তর্দ্বন্দ্ব

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন মহসিন নাকভি। তার অধীনে কয়েকটি সফল টুর্নামেন্টও আয়োজিত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নাকভির নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। তার দাবি, সিদ্ধান্তে স্পষ্টতার অভাব ও কোচিং স্টাফকে পর্যাপ্ত স্বাধীনতা না দেওয়াই পাকিস্তান অধিনায়ক ও কোচের মধ্যকার টানাপোড়েনের মূল কারণ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, “কোনো দেশ যদি এগিয়ে যেতে চায়, তাহলে নেতৃত্বকে সিদ্ধান্তে দৃঢ় হতে হবে। স্পষ্টতা থাকতে হবে এবং কোচ ও টিম ম্যানেজমেন্টকে স্বাধীনতা দিতে হবে। আমার মনে হয়, পিসিবি প্রধান সেই পূর্ণ স্বাধীনতা দেননি। বর্তমান কোচ মাইক হেসন দলকে এগিয়ে নিতে চেষ্টা করছেন।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরেই এই মন্তব্যের সূত্রপাত। সেখানে দেখা যায়, পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আগা হতাশ হয়ে একটি পানির বোতল ছুড়ে মারছেন। ওই সময় তার ঠিক পাশেই বসেছিলেন দলের প্রধান কোচ মাইক হেসন। তিওয়ারির দাবি, ঘটনাটি নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়; বরং দলের ড্রেসিংরুমের ভেতরে জমে থাকা অসন্তোষ ও অস্থিরতারই ইঙ্গিত বহন করে।

তিনি বলেন, “শেষ ম্যাচে আমরা দেখেছি, হেসন ও অধিনায়ক সালমান আলি আগার মধ্যে হতাশা তৈরি হয়েছিল। বাবর আজমকে নামানো হয়নি। আগা বোতল ছুড়ে ফেলেন। এতে স্পষ্ট বোঝা যায়, ভেতরে আস্থার ঘাটতি রয়েছে।”

তবে এই ব্যাখ্যার সঙ্গে একমত নন কোচ মাইক হেসন। পুরো ঘটনাকে ভিন্নভাবে দেখছেন এবং যেকোনো ধরনের দ্বন্দ্বের কথা সরাসরি অস্বীকার করেছেন তিনি।

হেসনের ভাষ্য, “ভিডিওটি আমি দেখেছি, কিন্তু বিষয়টি সবাই ভুলভাবে ব্যাখ্যা করছে। আমি তখন সালমানের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, মোহাম্মদ নওয়াজকে বাঁ-হাতি ব্যাটার হিসেবে প্রস্তুত থাকতে বলা হবে কি না, সেটা নিয়ে। ঠিক সেই সময় আগা আউট হয়ে হতাশ ছিলেন, তাই বোতলটা মাটিতে ছুড়ে দেন।” 

তিনি যোগ করেন, আলোচনাটি সম্পূর্ণ ব্যাটিং পরিকল্পনা ঘিরে ছিল, কোনো ধরনের বিরোধ নয়। হেসন বলেন, “আমাদের কথোপকথনের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক ছিল না। অনেক সময় মানুষ খুব সাধারণ বিষয়কেও ভিন্নভাবে ব্যাখ্যা করে ফেলে।” 

ক্ষমা চেয়ে এতিমখানার চালের টাকা ফেরত দিলেন যুবদল নেতা
  • ১৭ জুলাই ২০২৬
কার হাতে উঠতে পারে বিশ্বকাপের সেরা সম্মান?
  • ১৭ জুলাই ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে অ্যাপেক্স
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই শহিদদের স্মরণে কোনো কর্মসূচি রাখেনি পাবিপ্রবি প্রশাসন
  • ১৭ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের প্রশ্নপত্র দেখুন এখ…
  • ১৭ জুলাই ২০২৬
বারবার ছাতা হারানোর বদঅভ্যাস দূর করুন সহজেই
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence