ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে আজ

১৫ মার্চ ২০২৬, ০৬:১৩ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ বন্ধ হচ্ছে আজ। এর আগে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার প্রেক্ষিতে ১০ মার্চ হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলো প্রশাসন। 

পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করে আজ সোমবার (১৫ মার্চ) থেকে আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চ থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন।

তিনি বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইতোপূর্বে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো তবে শিক্ষার্থীদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে ১০ মার্চের পরিবর্তে ১৫ মার্চ থেকে আবাসিক হল গুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ২৫ শে মার্চ সকাল ৯ টায় আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

এর আগে, গত ৯ মার্চ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ১০ মার্চ সকাল ১১টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। এ সিদ্ধান্তের পরপরই হল প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেদিন রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও আবাসিক হল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ভিসি বাংলোর সামনে গিয়ে অবস্থান নেয়। পরবর্তীতে হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করে হল প্রশাসন।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9