ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদ নোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

০৭ মার্চ ২০২৬, ০২:২৬ AM
ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদ নোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

ইবি শিক্ষিকা হত্যার প্রতিবাদ নোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শুক্রবার (৬ মার্চ) ফোরামের সভাপতি ড. আসাদুন নবী ও সাধারণ সম্পাদক এ এফ এম আরিফুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর আঘাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এই মর্মান্তিক ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

নেতৃবৃন্দ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। একইসাথে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9