ইবি শিক্ষিকাকে জবাই করে হত্যা ও সারাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রহস্যজনক নিরবতা

০৭ মার্চ ২০২৬, ১২:৫৮ AM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ১২:৫৮ AM
ড. জিয়াউর রহমান

ড. জিয়াউর রহমান © টিডিসি সম্পাদিত

গত বুধবার (৪ মার্চ ২০২৬) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া লুনাকে অফিসে একা পেয়ে ফজলু নামে এক কর্মচারী দরজা লাগিয়ে গলায় উপর্যুপরি ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ইফতারের পর মর্মান্তিক খবরটি দেখে রীতিমত বাকরুদ্ধ হয়েছি।

দিনে দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা ও বিভাগীয় প্রধানকে নিজ অফিসে নির্মমভাবে জবাই করে হত্যা করল। ওই কর্মচারী ধারালো চাকু কোথায় পেলেন? বিভাগের প্রধান অফিসে— অথচ সহকর্মী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী কিংবা আশেপাাশের কেউই কিছু টের পেলেন না! 

হাতিরঝিল, নরসিংদী, পাবনা, সীতাকুন্ডে শিশু ধর্ষন-হত্যার পর নতুন আরেক কলঙ্কজনক ঘটনার স্বাক্ষী হল এবার কুষ্টিয়া। গত বুধবার ন্যাক্কারজনকভাবে শিক্ষিকাকে জবাই করে হত্যা করা হল ও সম্প্রতি এতগুলো শিশু-ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটল, কিন্তু সারাদেশের শিক্ষকরা নির্লিপ্ত, সুশীল দর্শকের ভূমিকা পালন করে চলছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামগুলোর পক্ষ থেকে জোরালো কোন প্রতিবাদ বা বিবৃতি এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। রাজনৈতিক বিষয়ে তাদের প্রতিবাদ, বিবৃতি, গণস্বাক্ষরের অভাব হয় না; কিন্তু এই হত্যা-ধর্ষণের ধারাবাহিক ঘটনাগুলোতে তাঁদের নিরবতা রহস্যজনক বলে মনে হয়।

শিক্ষিকা হত্যার ও পরবর্তী প্রতিবাদের খবর আমাদের দেশের সংবাদ ও গণমাধ্যমেগুলোতেও গুরুত্বের সাথে প্রচার করা হয়নি। শিক্ষার্থী-প্রতিনিধি কিংবা কারণে-অকারণে সরব ছাত্র-সংসদগুলোর পক্ষথেকেও কোন কোন ক্ষেত্রে বিবৃতি দেখতে পাইনি।

প্রচলিত আছে, শিক্ষকরা জাতির বিবেক। জানি— সে বিবেকে পচন ধরেছে অনেক আগেই। স্বার্থ যেখানে নাই, আমাদের ঘুনে ধরা বিবেক সেখানে অন্ধ; বধির। আত্নকেন্দ্রিক শিক্ষকসমাজ যখন জাতির বিবেকের ভূমিকায়, তখন জাতিকে হয়ত আরো বড় গ্লানির জন্য অপেক্ষা করতে হবে।

আজ যে ছুরি সহকর্মীর গলায় পড়েছে, বিচার না হলে কাল সে ছুরি পড়বে অন্যের গলায়। নিহত আসমা সাদিয়া লুনা ম্যাডামের অবুঝ চার শিশু ও হতবাক স্বামীর কান্না দেখে নিজেকে শিক্ষক পরিচয় দিতে সঙ্কোচ বোধ করছি। তদের ব্যর্থ আহাজারি কাল আপনার আমার সন্তানের কান্না ডেকে আনবে।

আমার এ ক্ষুদ্র কণ্ঠে জঘন্য এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু বিচার এবং অপরাধের সাথে জড়িত বা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

লেখক: অধ্যাপক, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, মাভাবিপ্রবি

রাবির হরিজন পল্লিতে বাণিজ্যিকভাবে শূকর পালন, দুর্গন্ধে অতিষ…
  • ১১ জুলাই ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ইসলামী…
  • ১১ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষায় ‘নকল’ করতে না দেওয়ায় কেন্দ্রে ভাঙচুর, পুলি…
  • ১১ জুলাই ২০২৬
যেভাবে মেক্সিকোর ‘অঘোষিত নায়ক’ হয়ে উঠলেন হলান্ড
  • ১১ জুলাই ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, করুন আবেদন
  • ১১ জুলাই ২০২৬
কবি নজরুল কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence