অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

১৪ মার্চ ২০২৬, ০৯:০৮ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। এতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামী রবিবার (১৫ মার্চ) শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচে স্বাগতিকদের জয়ের নায়ক ছিলেন পেসার নাহিদ রানা। ৭ ওভার বল করে ২৪ রানে ৫ উইকেট নেন তিনি। প্রথম ম্যাচে শোচনীয় হারের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বৃষ্টি আইনে ১২৮ রানে ম্যাচ হারে মিরাজ-লিটনরা।

তৃতীয় ম্যাচেও বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলে সিরিজ হারের লজ্জা পেতে হবে টাইগারদের। দ্বিতীয় ম্যাচের ভুল শুধরে তৃতীয় ওয়ানডেতে ভালো পারফরমেন্স করতে চান বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

মিরাজ বলেন, ‘আমরা প্রথম ১০ ওভারে ভালো করতে পারিনি। যা আমরা প্রথম ম্যাচে করেছিলাম। ব্যাট করার জন্য এটি খুব ভালো উইকেট ছিল। কিন্তু আমাদের টপ-অর্ডার ব্যাটাররা খুব বেশি রান পায়নি।’

সিরিজ জিততে আরও উন্নতি প্রয়োজন বলে মনে করেন মিরাজ, ‘ব্যাটিং-বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে এবং আরও দায়িত্ব নিতে হবে। আমি আশা করি, খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’

উল্লেখ্য, সিরিজ নির্ধারণী ম্যাচে দ্বিতীয় ওয়ানডের দল নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ ও পাকিস্তান। 

৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬
ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬