ঘরের মাঠে পাকিস্তানকে যেভাবে ‘নাস্তানাবুদ’ করতে চায় বাংলাদেশ

১০ মার্চ ২০২৬, ০৭:৫১ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৭:৫১ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

সবশেষ গেল বছরের অক্টোবরে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ওয়েস্ট উইন্ডিসকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল টাইগাররা। যদিও সেবার বাজে উইকেট নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার আকিল হোসেন।

এরপর কেটে গেছে প্রায় ৫ মাস। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল। বুধবার (১১ মার্চ) ঘরের মাঠে পাকিস্তানকে সঙ্গ দেবে লাল-সবুজেরা। তবে সিরিজ শুরুর আগেই আলোচনায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। হোম অব ক্রিকেটে সাময়িক সুবিধা পেলেও বড় মঞ্চে এমন বাজে উইকেটে খেলার খেসারত দেয় টাইগাররা। কিন্তু এবার মিরাজের আশা, ট্রু উইকেটে খেললে আত্মবিশ্বাস ফিরে পাবেন ব্যাটাররা।

মঙ্গলবার (১০ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলব। আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি, প্রত্যেক দলই ঘরের মাঠের সুবিধা নেয়। আপনি যদি দেখেন যে বিশ্বের যেকোনো দল খেলুক না কেন, সবাই চেষ্টা করে ঘরের মাঠের সুবিধা নেওয়ার জন্য। যেহেতু আমরা ঘরের মাঠের সুবিধা নেওয়ার চেষ্টা করেছি ও ওয়েস্ট ইন্ডিজ স্পিনে দুর্বল, সেটার জন্য আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলতে। ব্যাটাররা যেন আত্মবিশ্বাস পায় এবং অনেক রান করতে পারে, সেভাবেই আমরা চেষ্টা করব।’

এদিকে দলের স্বার্থে ক্রিকেটারদের নিজের দায়িত্ববোধ নিয়ে সচেতন থাকতে হবে উল্লেখ করে মিরাজ বলেন, ‘আমার কাছে মনে হয়, প্রত্যেক ক্রিকেটারের দায়িত্বের জায়গাটা গুরুত্বপূর্ণ। একটা সময় আমি চিন্তা করতাম হয়তো আমি মাত্র এসেছি। একটা ম্যাচ খেলেছি এবং অনেকে অনেক বছর খেলেছে। তাই সেরা একাদশে যারা খেলে, তারা পারফর্ম করার চেষ্টা করে। এখানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয় প্রত্যেক ক্রিকেটারের অবশ্যই পারফর্ম করতে হবে। বাংলাদেশ দলে খেলতে হলে সবারই পারফর্ম করে খেলতে হবে। ফল পেতে দায়িত্ব নিয়ে দলের স্বার্থে খেলতে হবে।’

আগামী ১১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিট থেকে গড়াবে ম্যাচগুলো। এর আগে, সিরিজ খেলতে গত ৮ মার্চ ঢাকায় এসেছে দ্য গ্রিন ম্যানরা। 

উল্লেখ্য, ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে টাইগারদের। ১৪ দলের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9