পাকিস্তান সিরিজে ভালো উইকেটের প্রত্যাশায় বাংলাদেশ

০৯ মার্চ ২০২৬, ০২:৫৭ PM
ফিল সিমন্স

ফিল সিমন্স © সংগৃহীত

সবশেষ গেল বছরের অক্টোবরে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ওয়েস্ট উইন্ডিসকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল টাইগাররা। এরপর কেটে গেছে প্রায় ৫ মাস। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল।

আগামী বুধবার (১১ মার্চ) ঘরের মাঠে পাকিস্তানকে সঙ্গ দেবে লাল-সবুজেরা। তবে সিরিজ শুরুর আগেই আলোচনায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। যদিও হোম অব ক্রিকেটের উইকেট নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। 

সোমবার (৯ মার্চ) সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে সিমন্স বলেন, 'এবারের উইকেটগুলো সেই সিরিজের তুলনায় অনেক বেশি ভালো মনে হচ্ছে। তাই আমাদের মূল লক্ষ্য হলো উন্নতি করা এবং পরের ধাপে যাওয়া।'

নিজেদের প্রস্তুতি নিয়ে সিমন্স বলেন, 'গত ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং করেছি, সেই ধারা বজায় রাখা এবং কিছু নির্দিষ্ট জায়গায় কাজ করা প্রয়োজন। আমি মনে করি, আমরা বিশেষ করে মিডল ওভারে (মাঝের ওভারগুলোতে) আরও ভালো করতে পারি। কারণ, সেখানে আমরা খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলাম না। আর আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও মাঝের ওভারগুলোতে আরও বেশি উইকেট নিতে হবে। মূলত এই দুই জায়গাতেই আমরা অনেক বেশি গুরুত্ব দেব।'

তিনি যোগ করেন, 'আমার কাছে এখনকার উইকেটগুলো অনেক বেশি ভালো মনে হচ্ছে। আমি বিপিএলের শেষ অংশটা দেখেছি, এমনকি দুই দিন আগে যে ম্যাচটা হলো সেটাও দেখেছি। উইকেট এখন আগের চেয়ে অনেক উন্নত। ক্রিকেটার হিসেবে আমরা সবসময় ভালো উইকেটে খেলতে চাই, যাতে নিজেদের দক্ষতা যাচাই করা যায়।'

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬