মুশফিকের গাইডলাইন নিয়ে রোজা রেখেই খেলেছেন সাইফ

০৪ মার্চ ২০২৬, ০৫:২৩ AM
সাইফ হাসান

সাইফ হাসান © টিডিসি ফটো

রোজা রেখে ক্রিকেট খেলাটা মোটেই সহজ নয়, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। তবে সেই চ্যালেঞ্জটাই সফলভাবে সামলেছেন সাইফ হাসান। সদ্য সমাপ্ত বিসিএল ওয়ানডের ফাইনালে উত্তরাঞ্চলের বিপক্ষে ৮৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ২৭ বছর বয়সী এই ব্যাটার।

জানা গেছে, পুরো বিসিএলেই রোজা রেখে খেলেছেন তিনি। সাইফের দাবি, এতে তার আত্মবিশ্বাসও বেড়েছে। যদিও দিনের ম্যাচে বগুড়া-রাজশাহীর গরমে খেলাটা মোটেও সহজ ছিল না।

সাইফ বলেন, 'অবশ্যই, কিছুটা তো আত্মবিশ্বাস দেয়। রোজার মধ্যে খেলাটা কিছুটা কষ্ট ছিল। এই ম্যাচ যেহেতু দিবারাত্রির ম্যাচ ছিল, একটু নির্ভার ছিলাম। এক ইনিংস কষ্ট করতে হয়েছে, পরে রোজা ভেঙে খেলছি। ফুল ডে ম্যাচে হাইড্রেশনে একটু সমস্যা হচ্ছিল। সব মিলে ভালো প্রস্তুতি হয়েছে।' 

এদিকে রোজা রেখে খেলতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হাইড্রেশন ও শারীরিক শক্তি ধরে রাখা। এক্ষেত্রে সাবেকদের সহায়তাও নেন সাইফ। তাকে পরামর্শ দিয়েছেন মুশফিকুর রহিম, ক্যারিয়ারের দীর্ঘ সময়ই রমজানে রোজা রেখেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি।

সাইফ জানালেন, কীভাবে প্রস্তুতি নিতে হবে, শরীরের যত্ন রাখতে হবে, এসব বিষয়ে সিনিয়র এই ক্রিকেটারের কাছ থেকেই দিকনির্দেশনা নেন তিনি।

তার ভাষ্যমতে, 'যেহেতু রোজা রেখে খেলেছি সব ম্যাচ, রোজা রাখার আগে মুশফিক ভাইয়ের সাথে কথা বলেছি। তিনি তো সবসময় রোজা রেখে খেলেন, মিস দেন না। উনার থেকে নেওয়ার চেষ্টা করেছি, কীভাবে প্রস্তুতি নেন। আগের দিন অনেক গুরুত্বপূর্ণ। এসব নিয়েই কথা হয়েছে।'

একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, দক্ষদের জন্য বড় সুযোগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচ সারোয়ার ইমরানের ‘বেফাঁস’ মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অক্টোবরে ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬