সেমিফাইনালে উঠতে ভারতের সামনে যে সমীকরণ

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ PM
ভারত দল

ভারত দল © সংগৃহীত

সেমিফাইনালে উঠার লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে গ্রুপ-১ এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী রবিবার (১ মার্চ) মুখোমুখি হচ্ছে দু’বার করে শিরোপা ঘরে তোলার ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এ ম্যাচের বিজয়ী দলই সেমিফাইনালে খেলার টিকিট পাবে। তাই এ ম্যাচটি ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ রূপ নিয়েছে।

কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দল দুটি। এই গ্রুপে দিনের আরেক ম্যাচে দিল্লিতে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ২ ম্যাচের দুটিতেই হেরে সুপার এইট পর্ব থেকে বিশ্বকাপ শেষ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।

‘সি’ গ্রুপে ৪ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের বড় জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করে ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে যায় তারা। দুই ম্যাচে ২ পয়েন্ট ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।

ওয়েস্ট ইন্ডিজের মতো গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবকটিতে জিতে ভারতও। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। ৭৬ রানের হারে সুপার এইট শুরুর পর, জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের বড় জয় পায় ভারত। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে ফেরে সূর্যকুমার যাদবের দল।

ওয়েস্ট ইন্ডিজের মতো সুপার এইটে দুই ম্যাচে ২ পয়েন্ট ২০০৭ ও ২০২৪ সালের চ্যাম্পিয়নদেরও। ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাই এই গ্রুপ থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে সেমিতে খেলার সুযোগ ওয়েস্ট ইন্ডিজ-ভারতের। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে জিতলেই সেমির টিকিট পাবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যে যেকোনো একটি দল।

ভারতকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ, ‘কোনো কিছু সহজে আসবে না। আমরা জানি, ভারতের বিপক্ষে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্বপূর্ণ, এমন ম্যাচে সেরা পারফরমেন্স করা।’

তিনি আরও বলেন, ‘ভারতের বিপক্ষে জিততে হলে তিন বিভাগেই দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে আমাদের। যা গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে করেছি আমরা। সতীর্থরা পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দীর্ঘদিন পর আবারও সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি হবে আমাদের।’

শিরোপা ধরে রাখার মিশনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে খেলতে বদ্ধপরিকর বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অঘোষিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ইঙ্গিত দিলেন দলের অধিনায়ক সূর্যকুমার। তার ভাষ্যমতে, ‘আমাদের সামনে এখন একটাই লক্ষ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা এবং সেমিফাইনাল নিশ্চিত করা। এখন পর্যন্ত আমরা দল হিসেবে ভালো খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সতীর্থদের আবারও জ্বলে উঠতে হবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আমি বিশ্বাস করি, সেমিফাইনাল নিশ্চিত করেই আমরা মাঠ ছাড়তে পারব।’ 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩০ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ১৯ জয় নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে এগিয়ে টিম ইন্ডিয়া। ১০ জয় পেয়েছে ক্যারিবীয়রা। এর মধ্যে ১টি ম্যাচ পরিত্যক্তও হয়েছে।

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9