বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে অভিযোগ প্রসঙ্গে যা বললেন তামিম

০৮ মার্চ ২০২৬, ০৪:২৬ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

গত বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সেই নির্বাচনের আগে থেকেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন তামিম ইকবালসহ ঢাকার ৪৫টি ক্লাবের সংগঠকরা। অভিযোগের প্রতিবাদে শেষ পর্যন্ত ওই নির্বাচন বর্জনও করেন তারা।

এবার নির্বাচনে অনিয়মের বিষয়টি সামনে এনে রবিবার (৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ঢাকার ক্লাব সংগঠকরা।

এ সময় তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, লোকমান হোসেন ভুঁইয়া, মাসুদুজ্জামান, ফাহিম সিনহার মতো শীর্ষ সংগঠকরা উপস্থিত ছিলেন।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, বিসিবির নির্বাচন নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি করার জন্য ক্রীড়া পরিষদকে চিঠিতে জানানো হয়েছে। 

তামিমের ভাষ্যমতে, ‘আজকে আমরা একটা অনুষ্ঠানিক অভিযোগ দিতে এসেছি। সবচেয়ে অবাক করার বিষয় যেটা, ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এ বিষয়ে অভিযোগ জানিয়েছে। এই নির্বাচনটা সঠিকভাবে হয়নি, এটা প্রমাণ করার জন্য ৭৬টা ক্লাবের মধ্যে যদি ৫০টা ক্লাব একমত থাকে, এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬