কোচ হিসেবে চুক্তি বাড়ল আশরাফুলের

০৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ PM
মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল © সংগৃহীত

গত বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। শুরুতে দুই সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়া হলেও পরে জানা যায়, টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন তিনি।

এবার তার দায়িত্ব আরও দীর্ঘায়িত করেছে বিসিবি। নতুন করে এক বছরের চুক্তিতে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আশরাফুল। নতুন এই চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন তিনি। গণমাধ্যমে আশরাফুল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

এরই মধ্যে সামনে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই সিরিজ, যার সবগুলোই হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়েই নতুন চুক্তির অধীনে কাজ শুরু করবেন আশরাফুল।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬