পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

০৯ মার্চ ২০২৬, ০১:১৬ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ম্যাচ পরিচালনায় দায়িত্বে থাকা আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই তিন ম্যাচেই আন্তর্জাতিক ও দেশীয় আম্পায়ারদের সমন্বয়ে ম্যাচ পরিচালনা করা হবে। এই সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।

সিরিজের প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে শ্রীলঙ্কার অভিজ্ঞ কুমার ধর্মসেনা ও বাংলাদেশের গাজী সোহেল দায়িত্ব পালন করবেন। টিভি আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ।

১৩ মার্চ দ্বিতীয় অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা, আর চতুর্থ আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে কুমার ধর্মসেনাকে দেখা যাবে। তার সঙ্গে মাঠে মাসুদুর রহমান মুকুল থাকবেন। টিভি আম্পায়ারের দায়িত্বে ফিরবেন আদ্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোরশেদ আলী খান।

আগামী ১১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিট থেকে গড়াবে ম্যাচগুলো। 

তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence