দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

১৩ মার্চ ২০২৬, ১২:১২ AM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রতিযোগিতাটির আগের ৫টি আসরে কোনো বাংলাদেশি খেলেননি। এবার নাম জমা দিয়েছিলেন ২৩ বাংলাদেশি, মোস্তাফিজসহ চূড়ান্ত তালিকায় স্থান পান দুজন।

ফিজ ৭৫ হাজার পাউন্ডে নাম জমা দিয়েছিলেন। টাইগার পেসারকে এক লাখ পাউন্ডে নিয়েছে বার্মিংহ্যাম ফোনিক্স। এর আগে রিশাদ হোসেনের নাম উঠলেও তার প্রতি কেউ আগ্রহ দেখায়নি। ফিজের মতো রিশাদও ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে নিলামে নাম লিখিয়েছিলেন।

বার্মিংহ্যামে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন জ্যাকব বেথেল, দনোভান ফেরেইরা, উসমান তারিক ও রেহান আহমেদদের। বিগ ব্যাশে এই রেহানের সঙ্গে একই দল হোবার্ট হারিকেন্সে খেলেছিলেন রিশাদ হোসেন।

নাম জমা দেওয়া বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে চূড়ান্ত তালিকা থেকে বাদ যান সাকিব আল হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাইম, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকার।

১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের সর্বোচ্চ ক্যাটাগরিতে নাম দেন সাকিব। ভিত্তিমূল্যে ফিজ ও রিশাদের স্থান দুইয়ে। বাকিদের সবার ভিত্তিমূল্য ছিল ৩১ হাজার পাউন্ড করে।

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬