বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

১১ মার্চ ২০২৬, ০৩:৫১ PM
খেলা দেখবে মাঠে জাইমা রহমান

খেলা দেখবে মাঠে জাইমা রহমান © টিডিসি ফটো

চলতি বছরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে নেমেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ৫ মাস পর এই ফরম্যাটেও খেলছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচটি দেখতে টসের পরপরই মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বিসিবি প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিসিবির অন্যান্য পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন।

বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করছেন জাইমা। এর আগে, টসের আগেই স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রীও। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি সুজন।

এদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় মেহেদী হাসান মিরাজের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে দ্য গ্রিন ম্যানদের সংগ্রহ ৬৪ রান।

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬