বাংলাদেশকে সমীহ করলেও হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের

০৯ মার্চ ২০২৬, ০৬:৫১ PM
পাকিস্তান দলের অনুশীলন

পাকিস্তান দলের অনুশীলন © বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায়ঘণ্টা বেজেছিল পাকিস্তানের। বিশ্বমঞ্চে ব্যর্থতার গল্প লেখার পর সমালোচনার তীরে বিদ্ধ হন দ্য গ্রিন ম্যানরা। এবার সেই ব্যর্থতা না ভুলতেই নতুন সিরিজে মাঠে নামতে যাচ্ছে দলটি।

বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছে তারা। এই সিরিজে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের ব্যর্থতার গ্লানি ঘুচাতে চায় দলটি। সোমবার (৯ মার্চ) সংবাদ সম্মেলনে দলটির প্রধান কোচ মাইক হেসনও সিরিজ জয়ের কথাই জানালেন।

শুরুতে হেসন বলেন, ‘এটি রোমাঞ্চকর একটি দল। আমাদের এখানে কিছু নতুন মুখ আছে, যারা ‘শাহীনস’-এ ভালো করেছে এবং পরবর্তী স্তরে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। একটি দল হিসেবে তাদের অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত। অবশ্যই আগের চেয়ে অনেক ভালো পিচ এবং ঘাসও ভালো দেখাচ্ছে। দুর্ভাগ্যবশত এখানকার পিচ বেশ কিছুদিন ধরে খুব একটা ভালো ছিল না। তবে আমরা বিপিএলেও দেখেছি যে এখানকার পিচগুলো অনেক ভালো ছিল।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে, অনেক বেশি ঘাস আছে এবং ব্যাট ও বলের মধ্যে সত্যিকারের লড়াই হওয়ার সম্ভাবনা আছে। আর আমার মনে হয় দুই দলই এতে উপকৃত হবে। দুই দলই ভালো ক্রিকেট উইকেটে খেলতে চায় এবং চ্যালেঞ্জ নিতে চায়। এই মুহূর্তে তেমনটাই মনে হচ্ছে।’

হোয়াইটওয়াশ করা প্রসঙ্গে হেসন বলেন, ‘অবশ্যই আমরা পারি (বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে)। কিন্তু আমরা বাংলাদেশের কন্ডিশনে তাদের বিশেষ সম্মান করি। আবারও বলছি, এখানকার কন্ডিশন টি-টোয়েন্টি সিরিজের তুলনায় অনেক ভিন্ন হবে। আমার মনে হয়, দুই দলই ব্যাটিংয়ের মতো বোলিংয়েও চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক বেশি ৫০ ওভারের ক্রিকেট খেলছে, তাই আমাদের এই দীর্ঘ ফরম্যাটের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে হবে।’

তিনি যোগ করেন, ‘আমাদের জন্য চ্যালেঞ্জ হলো এখানকার পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া। আমাদের সামনে যাই আসুক না কেন, আমাদের নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের নিজেদের কন্ডিশনে তাদের চ্যালেঞ্জ করার মতো একটি দল আমাদের আছে।’ 

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9