বিশ্বকাপ নিশ্চিতে বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ

০৯ মার্চ ২০২৬, ০১:৩৪ PM
বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল © সংগৃহীত

এএফসি নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে আজ (৯ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। পার্থে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই লড়াই।

এর আগে, গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে চীনের কাছে ২-০ এবং উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। টানা দুই পরাজয়ে লাল-সবুজের প্রতিনিধিদের পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা এখন কঠিন। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা তৃতীয় হওয়া দুটি দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

পরের রাউন্ডে ওঠার আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের লক্ষ্য এখন গ্রুপের সেরা দুই তৃতীয় দলের মধ্যে জায়গা করে নেওয়া। তবে সেই লক্ষ্য পূরণে উজবেকিস্তানকে শুধু হারালেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানেও।

বর্তমানে বাংলাদেশ ও উজবেকিস্তান দুই দলেরই পয়েন্ট শূন্য (০)। তবে গোল ব্যবধানে এগিয়ে উজবেকিস্তান। বাংলাদেশের গোল ব্যবধান -৭, আর উজবেকিস্তানের -৬। তাই এই ম্যাচে বাংলাদেশের প্রয়োজন বড় জয়। অন্তত ৩ থেকে ৪ গোলের ব্যবধানে উজবেকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের গোল ব্যবধান দাঁড়াবে -৩ বা -৪। 

তবে এতেই কাজ শেষ নয়। এরপর অন্য ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। ভারত যদি চাইনিজ তাইপেকে অন্তত ৪ গোলের ব্যবধানে হারায় এবং জাপান যদি ভিয়েতনামকে ৫ গোলের ব্যবধানে পরাজিত করে, তাহলে সেরা তৃতীয় দলের তালিকায় জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। তা না হলে বিশ্বকাপ ও অলিম্পিক বাছাইপর্ব খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে বাঘিনীদের।

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬