ছক্কার রেকর্ড গড়ে আউট স্যামসন

০৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ PM
সাঞ্জু স্যামসন

সাঞ্জু স্যামসন © সংগৃহীত

নিশামের করা ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলেই থামতে হলো স্যামসনের দারুণ ইনিংস। লং অনে দাঁড়িয়ে থাকা বদলি ফিল্ডার ম্যাককোনকির হাতে ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে ৪৬ বলে ৮টি ছক্কা ও ৫টি চারে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার।

এই ইনিংসের পথেই চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন স্যামসন। ফিন অ্যালেনের করা ২০টি ছক্কা ছাড়িয়ে এখন তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ২৪।

এর আগে, টি–টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় এই অর্ধশতক পূর্ণ করেন তিনি। তবে ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এই ওপেনার।

ইনিংসের অষ্টম ওভারে বল হাতে এসে প্রথম বলেই সাফল্য পান বাঁহাতি স্পিনার রাচিন রবীন্দ্র। তার ফুল লেংথে করা অফ স্টাম্পের বাইরের বল তুলে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন অভিষেক। উইকেটকিপার টিম সাইফার্ট সহজ ক্যাচটি লুফে নেন। ২১ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন অভিষেক।

তার বিদায়ের মধ্য দিয়ে ৯৮ রানে ভাঙে অভিষেক ও স্যামসনের উদ্বোধনী জুটি। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে কখনো ওপেনিং জুটিতে পঞ্চাশ রানের বেশি দেখা যায়নি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬