বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে এগিয়ে নিউজিল্যান্ড

০৮ মার্চ ২০২৬, ০২:২২ PM
দুই দলের অধিনায়ক

দুই দলের অধিনায়ক © সংগৃহীত

পরিসংখ্যানের বিচারে এগিয়ে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড।  এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। তিনবারই জিতেছে ব্ল্যাক-ক্যাপসরা। বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে কখনও হারেনি কিউইরা। 

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হয় ভারত ও নিউজিল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গ্রুপ পর্বের ম্যাচে ড্যানিয়েল ভেট্টোরির অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে ১০ রানে হারায় নিউজিল্যান্ড।

২০০৯ সালের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো দেখা হয় ভারত ও নিউজিল্যান্ডের। নাগপুরের সুপার টেনের ম্যাচে তিন স্পিনার মিচেল স্যান্টনার, ইশ সোধি ও ন্যাথান ম্যাককালামের বোলিং নৈপুণ্যে ভারতকে ৪৭ রানে হারায় কিউইরা।  

২০২১ বিশ্বকাপেও তৃতীয়ারের মতো দেখা হয় ভারত ও নিউজিল্যান্ডের। এবারও ৮ উইকেটে জয় পায় কিউইরা।

বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকলেও টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারতই। ৩০ বারের দেখায় ভারত ১৬টিতে জিতেছে। নিউজিল্যান্ডের জয় ১১টিতে। ৩টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচের মধ্যে ২টিতে সুপার ওভারে জয় পায় ভারত। অন্যটি বৃষ্টি আইনে রান সমান হওয়ায় টাই হয়। 

মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১…
  • ২২ আগস্ট ২০২৬
ছাত্রশক্তির নেতাকে মারধরের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদলের নেতাক…
  • ২২ আগস্ট ২০২৬
জাতিসংঘে ৭২৫ মিলিয়ন ডলার অনুদানের প্রস্তাব দিলেন ট্রাম্প
  • ২২ আগস্ট ২০২৬
ছাত্রদলের সংঘর্ষের জেরে বন্ধ নোবিপ্রবির পকেট গেট, ভোগান্তিত…
  • ২২ আগস্ট ২০২৬
দলীয় প্রার্থীর বিপক্ষে ‘গোপন আলাপ’, বিএনপি নেতাকে শোকজ
  • ২২ আগস্ট ২০২৬
বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে যুবদল পদবঞ্চিত …
  • ২২ আগস্ট ২০২৬