ফাইনালে বড় পুঁজি ভারতের 

০৮ মার্চ ২০২৬, ০৯:২৩ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ PM
ভারতীয় দল

ভারতীয় দল © সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের সামনে ২৫৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত। শিরোপা জিততে হলে ব্ল্যাক ক্যাপসদের গড়তে হবে ইতিহাস।

এর আগে ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড। তবে সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পেয়েছে কিউইরা।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে ভারত। সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান আসে সাঞ্জু স্যামসনের ব্যাট থেকে। 

৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় সাজানো এই ইনিংসে ভারতের স্কোর বড় করতে বড় ভূমিকা রাখেন তিনি। টুর্নামেন্টজুড়েই দারুণ ছন্দে থাকা স্যামসন সেমিফাইনালেও খেলেছিলেন ৮৯ রানের ইনিংস।

তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অপরাজিত ৯৭ রান করে দলকে সেমিফাইনালে তুলেছিলেন।
ইনিংসের শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করে দ্রুত রান তোলার ভিত গড়ে দেন তিনি।

তিন নম্বরে নেমে ইশান কিশানও আক্রমণাত্মক ব্যাটিং করেন। ২৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৪ রান করে ভারতের বড় সংগ্রহ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই বাঁহাতি ব্যাটার।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬